সিলেট ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎মৌলভীবাজারে ২০ বছর পর ডাকাতি মামলার রায়: ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি- প্রতীকী।

‎মৌলভীবাজারে দীর্ঘ প্রায় দুই দশক পর আলোচিত এক ডাকাতি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ১৩ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (৫ মে) দায়িত্বরত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হকের মাধ্যমে জানা যায়, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
‎দণ্ডপ্রাপ্ত আসামীরা হলে,মিলন, রাহেল, দুলাল, শাহেদ, সেলিম, সাতির, জুনাব আলী, কামাল, মকরম, নকুল, খোকন, জাকারিয়া ও জামাল। তাদের সবার বাড়ি কুলাউড়া থানার বিভিন্ন গ্রামে। রায় ঘোষণার সময় তিনজন আসামী আদালতে উপস্থিত ছিলেন; তাদের সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

‎মামলার বিবরণে জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মদা গ্রামের বাসিন্দা মো. মারুফ আহমদের বসতবাড়িতে ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ২০ বছর বিচারিক প্রক্রিয়া শেষে এ মামলার রায় ঘোষণা করা হলো।
‎এ মামলায় ডাকাতির পাশাপাশি ধর্ষণের অভিযোগও ছিল। তবে ওই অভিযোগে পৃথক চার্জশিট দেওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট মামলা এখনো বিচারাধীন রয়েছে।

‎অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, এই রায় একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। ডাকাতি একটি গুরুতর অপরাধ, যা ব্যক্তি ও সমাজে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতির কারণ হয়। দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎মৌলভীবাজারে ২০ বছর পর ডাকাতি মামলার রায়: ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সময় ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬