সিলেট ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী: জামালপুরে পুস্তক প্রদর্শনী উদ্বোধন

‎

‎
‎​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জামালপুরে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি স্মরণে জেলা বিএনপির উদ্যোগে “শহীদ জিয়াউর রহমানের অবদান ও কীর্তি” শীর্ষক এক বর্ণাঢ্য পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‎
​সোমবার (১ জুন) দুপুরে জামালপুর জেলা বিএনপি আয়োজিত এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
‎​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড.শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন শহীদ জিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তিনি বলেন,শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর অবদান ও কীর্তি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‎​প্রদর্শনীতে শহীদ জিয়ার জীবন দর্শন, বাংলাদেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের ওপর ভিত্তি করে বিভিন্ন দুর্লভ বই ও তথ্যচিত্র তুলে ধরা হয়।
‎
‎​উদ্বোধন শেষে নেতাকর্মীরা প্রদর্শনী কক্ষটি ঘুরে দেখেন। এসময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটির পবিত্রতা রক্ষায় এবং শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
‎​উল্লেখ্য, যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জামালপুর জেলা বিএনপি দিনব্যাপী শহীদ জিয়ার স্মরণে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী: জামালপুরে পুস্তক প্রদর্শনী উদ্বোধন

সময় ০৪:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬