সিলেট ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হলেন টাঙ্গাইলের শরীফা হক

‎ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
‎সম্প্রতি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মোঃ আবদুল আজিজ স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই ঘোষণা দেওয়া হয়।

‎টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে আসছেন।
‎বিসিএস ২৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

‎কর্মক্ষেত্রে যোগদানের পর একটি সফল ও সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তিনি বিশেষ অবদান রেখেছেন। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে নেওয়া নানা প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ব্যক্তিজীবনে নিভৃতচারী শরীফা হক দেশে- বিদেশের নামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য।

‎সেবামূলক মনোভাব নিয়ে তিনি বলেন, প্রশাসনের মূল লক্ষ্য হতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। একটি মানবিক প্রশাসন প্রতিষ্ঠা করা, যেখানে সাধারণ মানুষ প্রতিটি পদে মূল্যায়িত হবে।
‎সরকারি সেবা এমন সহজ হতে হবে যেন সাধারণ মানুষ মনে করে—রাষ্ট্র সবসময় তাদের পাশে আছে। তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর।

‎টাঙ্গাইলের বিদ্যানুরাগী জেলা প্রশাসক শরীফা হকের হাত ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যে কর্মসূচি শুরু হয়েছে, তা একদিন সারাদেশে দৃষ্টান্ত হিসেবে বিস্তৃত হবে—এমনটাই আশা করছেন জেলার সুশীল সমাজ ও শিক্ষানুরাগীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হলেন টাঙ্গাইলের শরীফা হক

সময় ০৬:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬