সিলেট ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎সিলেটের জৈন্তাপুর সীমান্তে মিনাটিলা বিজিবি বিওপির ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে কোনো একসময় তিনি ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎জামিল হাসান নড়াইলের লোহাগড়া উপজেলার ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন। গত ২২ আগস্ট তিনি ওই বিওপিতে যোগ দেন।
‎
‎পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সকালে ওয়াচ টাওয়ারে জামিল হাসানের ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
‎
‎জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজিবির এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
‎
‎তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার প্রেক্ষাপট জানতে তদন্ত চলছে।
‎
‎মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময় ০৭:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬