
হবিগঞ্জের লাখাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তারেক হাসান যোগদান করেছেন । আজ ১ সেপ্টেম্বর ২০২৬ তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তারেক হাসান দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের প্রশাসনিক কর্মকর্তা। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত,তাহার জন্মস্থান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা।
সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে দায়িত্ব ভার গ্রহণ করেন।
নতুন ইউএনও হিসেবে তারেক হাসান যোগদান করে প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আসবে বলে আশা করেন সাধারণ জনগণ।
নতুন ইউএনও তারেক হাসানের যোগদানের মধ্য দিয়ে লাখাই উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবা, আইনশৃঙ্খলা, উন্নয়ন ও সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নতুন গতি আসবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নতুন ইউ এন ও হিসেবে কর্মস্থলে যোগদানের আসার খবর পেয়ে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী উপজেলা কম্পাউন্ডের সামনে উনাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্বাগত জানান।
বিল্লাল আহমেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি 








