সিলেট ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান

‎

‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ বছরের পুরোনো জরাজীর্ণ ভবনের ছাদ থেকে ঢালাইর অংশ ও রাবিশ খসে পড়ে বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী প্রকাশ দাশ আহত হয়েছেন।
‎
‎শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষে অবস্থানকালে হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
‎
‎ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে পাঠদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের পাশের দুটি ছোট কক্ষে সীমিত পরিসরে পাঠদান কার্যক্রম চলছে।
‎
‎বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা।
‎
‎বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলম খান বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শনিবার হঠাৎ ছাদের অংশ ধসে পড়ে আমাদের দপ্তরি প্রকাশ দাশ আহত হয়েছেন।

‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় কোনো শিক্ষার্থী আহত হয়নি। তবে পাঠদান চলাকালে এমন ঘটনা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
‎
‎এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন,বিষয়টি দুঃখজনক। আমি ঘটনার খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এদিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত জরাজীর্ণ ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান

সময় ১০:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬