সিলেট ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ

‎সিলেটের মোগলাবাজারে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাই পণ্য বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।

‎আজ শনিবার ২০ জুন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৯ সদর দপ্তর।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন রাত আনুমানিক ১২:৫০ মিনিটের সময় র‍্যাব-৯, সদর কোম্পানী এবং সিলেট বিজিবির একটি যৌথ আভিযানিক দল সিলেট জেলার মোগলাবাজার থানাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাকসহ ভারতীয় চোরাচালানকৃত খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়, তার মধ্যে রয়েছে, সনপাপড়ি ৩,২৪০ প্যাকেট, ডার্ক ফ্যান্টাস্টিক (Fantastic) বিস্কুট ৭,২০০ প্যাকেট, পারলে-জি (Parle-G) বিস্কুট ৩,০২৪ প্যাকেট, বেঞ্জু চকলেট ১২০ প্যাকেট ও ফুচকা ৩০০ কেজি। এসব মালামাল বহন করা ১টি ট্রাক আটক করা হয় ‎র‍্যাব জানায়, অভিযানের সময় চোরাচালানের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার পেছনে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, ‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত চোরাই মালামাল ও ট্রাক সিলেট বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানানো করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ

সময় ০৯:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬