সিলেট ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

শান্তিগঞ্জের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‎

‎
‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনষ্ঠানের আয়োজন করে চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
‎
‎পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিনতী সূত্রধর। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.শাহিন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-সিলেট প্রজেক্টের পরিচালক এবং সূর্য কণা মহিলা সংস্থার উপদেষ্টা নূরজাহান সাদেক নূরী।
‎
‎অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলালিংক কোম্পানির এইচআর আহমেদ সোহাগ, তরুণ ব্যবসায়ী ও ফুটবলার সাব্বির আহমেদ, সমাজকর্মী মুতাহির আহমদ ও রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম, সালাতুল নেছা সহ অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী সেরা ১০ জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় ব্যাগ, খাতা ও কলম তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে কলম উপহার দেওয়া হয়।
‎
‎পুরস্কার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আগামীতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

শান্তিগঞ্জের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‎

সময় ০৯:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬