সিলেট ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

‎বানিয়াচংয়ে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন, ডা. জীবন।

‎

‎
‎বানিয়াচংয়ে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন এর উদ্যোগে ৩ হাজার মানুষ নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। আজ শনিবার জনাব আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি এখলাছুর রহমান রিয়াদ।
‎
‎এসময় এমপি ডা. জীবন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা ও কৃষকদের কৃষি ঋণ মওকুফের ঘোষণা করায় প্রশংসিত হচ্ছেন।
‎আমি চাই সৎ কর্ম দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে। আপনারা সকল ভেদাভেদ ভুলে আমার জন্য যে কাজ করেছেন এ ঋণ কখনো শোধ হবার নয়। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
‎
‎উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং মাওলানা শেখ বশির আহমদ এর যৌথ সঞ্চালণায় দেশও জাতির কল্যাণার্থে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী।
‎
‎ইফতার মাহফিলে বিএনপির জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জমিয়ত, গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ

‎বানিয়াচংয়ে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সময় ০৮:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬