সিলেট ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি

‎উদ্বৃত্ত খাদ্য রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী-টুকু

বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু

‎দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি উপযোগী করে তুলতে বর্তমান সরকার কৃষিক্ষেত্রে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

‎শনিবার ২৮ ফেব্রয়ারি দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে চরাঞ্চলের কৃষির ওপর গুরুত্বারোপ করে বলেন-টাঙ্গাইল সদরের একটি বৃহৎ অংশ চরাঞ্চল। এই এলাকার উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

‎চরের অনেক পতিত জমি চাষাবাদের আওতায় আনা হবে, যা স্থানীয় কৃষকদের ভাগ্য বদলানোর পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতেও খাদ্য সরবরাহ বৃদ্ধি করবে।

‎তিনি বলেন, চরাঞ্চলে উৎপাদিত সবজি সংরক্ষণের অভাবে যেন নষ্ট না হয়, সেজন্য টাঙ্গাইল সদরের কয়েকটি ইউনিয়নের ফসলের সুরক্ষায় একটি হিমাগার (কোল্ড স্টোরেজ) স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।

‎কৃষকদের আশ্বস্ত করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে এবং কৃষকরা যেন সঠিকভাবে সার পায় সে জন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না। তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রথমবারের মতো চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হচ্ছে যা কৃষিতে আধুনিকায়নের এক নতুন ধাপ।

‎খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমরা উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) এর পরিচালক জিয়াউর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া প্রমুখ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎

‎উদ্বৃত্ত খাদ্য রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী-টুকু

সময় ০৭:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬