সিলেট ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের

বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

সিলেটের বালাগঞ্জে চাঞ্চল্যকর মির্জা আবুল মিয়া (৭০) হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও বিশেষ টিমের সহায়তায় গত ১ নভেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-পূর্ব মুসলিমাবাদ গ্রামের মৃত মির্জা ফরিদ ছেলে ও মেয়ে মির্জা টিটু (৩৫), মির্জা জেনী বেগম, ১ম আসামীর স্ত্রী সালমা বেগম (২৫)।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. বালাগঞ্জ থানায় পেনাল কোডের ১৪৩/৪৭৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় মামলা নং-০৯/৭২ রুজু করা হয়।
‎
‎বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সার্বিক দিকনির্দেশনায় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ সাহার নেতৃত্বে বালাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে।
‎
‎পরবর্তীতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের সহযোগিতায় গত ১ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টায় সিএমপির বন্দর থানাধীন ব্রিক ফিল্ড রোডের রোকেয়া মঞ্জিল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশি হেফাজতে এনে যথাযথ পুলিশ প্রহরায় মঙ্গলবার ৩ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বালাগঞ্জ থানা পুলিশ।
‎
‎উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাতে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে বাড়ি বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজা মির্জা টিটুর দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন বৃদ্ধ মির্জা আবুল মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। পুলিশের তৎপরতায় মামলার প্রধান আসামিসহ এজাহারনামীয় তিনজনকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন

বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

সময় ০৮:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬