
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সত্যের পথে যাত্রার অঙ্গীকার নিয়ে প্রিন্ট মিডিয়ার জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সফলভাবে এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে।
গত ২ নভেম্বর পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্ণ হয়। এরই ধারাবাহিকতায় আজ ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ জামালপুর প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সদস্য সচিব ও ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর জামালপুর জেলা প্রতিনিধি এস আলম, সদর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন এবং সরিষাবাড়ী প্রতিনিধি আবিদ সরকারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের আহ্বায়ক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মোঃ খোরশেদ আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন—দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও রূপসী বাংলা টিভির সদর প্রতিনিধি ফারুক আহমেদ ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক আল বিল্লাল খাঁন, মানবাধিকারকর্মী আমানুল্লাহ আকাশ, মানবাধিকারকর্মী এসএম জুয়েল, জামালপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম গোলাম মোস্তফা মুকুল, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক মাস্টার, দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক সচেতন মহল।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক 

















