সিলেট ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে বোনকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক ভাই সিলেট থেকে গ্রেফতার ‎শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা গড়ার আহ্বান হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩ বিয়ানীবাজারে চোরাই মালামাল সহ ৩জন গ্রেফতার জামালপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জুয়েল, ১ মাস লালনের পর বৃদ্ধাকে স্বজনদের হাতে হস্তান্তর ‎জামালপুর থেকে হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরলেন আপন গৃহে। ‎পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণ: সিলেট থেকে প্রধান আসামি ইমরান গ্রেফতার, ভিকটিম উদ্ধার ‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

‎ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সোমবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে কয়েকজন যাত্রীও ছিলেন। ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা থাকায় বাইরে থেকে যাত্রী বহনের বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।এসময় ট্রাকে থাকা ভারী রড ছিটকে পড়ে এবং ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

‎পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ট্রাকে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা

‎টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

সময় ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬