সিলেট ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার

‎টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

‎

‎

‎ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সোমবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে কয়েকজন যাত্রীও ছিলেন। ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা থাকায় বাইরে থেকে যাত্রী বহনের বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।এসময় ট্রাকে থাকা ভারী রড ছিটকে পড়ে এবং ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

‎পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ট্রাকে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির।

‎টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

সময় ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬