
সিলেট মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের দপ্তর সম্পাদক, তরুণ ব্যবসায়ী এবং জেলরোড-নয়াসড়ক ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সেক্রেটারি ও সাবেক মডেল রফুল মোহাম্মদ রাহুল ইসলামের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পরিচিতজনেরা।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেছেন। তাঁর জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং কর্মময় জীবনের সফলতা কামনা করেছেন।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবেও তাঁর নাম আলোচনায় রয়েছে। ভবিষ্যতে তিনি এলাকার মানুষের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
জন্মদিনে রফুল মোহাম্মদ রাহুল ইসলামের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্টাফ রিপোর্টার 


















