সিলেট ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
News Title :
‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযান টহল ও নজরদারি জোরদার ‎হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন‎সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক ‎বিপন্ন শৈশব: ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয় শিশুরা, ২০ মাসে নিহত ৬৪৩ চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ আটক ১ ‎মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবি, প্রশাসনে একাধিক আবেদন‎ ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১ ‎ব্র্যাক সিড কর্মসূচির উদ্যোগে “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা‎ শান্তিগঞ্জে জমিয়ত নেতা আবদুল হাফিজের কারামুক্তি

ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযান টহল ও নজরদারি জোরদার

‎আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় এ অভিযান চালানো হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নেয়। ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি, যানবাহন তদারকি ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক ব্যবসা, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি রাতের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক বলেন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।

‎তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা

ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযান টহল ও নজরদারি জোরদার

সময় ০৮:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬