সিলেট ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
News Title :
‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযান টহল ও নজরদারি জোরদার ‎হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন‎সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক ‎বিপন্ন শৈশব: ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয় শিশুরা, ২০ মাসে নিহত ৬৪৩ চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ আটক ১ ‎মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবি, প্রশাসনে একাধিক আবেদন‎ ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১ ‎ব্র্যাক সিড কর্মসূচির উদ্যোগে “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা‎ শান্তিগঞ্জে জমিয়ত নেতা আবদুল হাফিজের কারামুক্তি

চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ আটক ১ ‎মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান জব্দ করা হয়।

‎শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় চুনারুঘাট থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

‎পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশনায় এসআই মো. কামরুল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চুনারুঘাট-নতুনব্রীজ সড়কের বকুল ফুল ফুড সুইট নামের একটি দোকানের সামনে চেকপোস্ট বসান। এ সময় চুনারুঘাট থেকে নতুনব্রীজগামী একটি নীল রঙের ডিআই পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক আল আমিন বক্স (৩৫)কে আটক করা হয়। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।

‎পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা জব্দের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২১-৯৯৩২ নম্বরের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

‎চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা

চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ আটক ১ ‎মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ

সময় ০৪:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬