সিলেট ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
News Title :
বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া ছুটির পরও আটকে রাখা হল শিক্ষার্থীদের‎, অভিভাবকদের ক্ষোভ! লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা ‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড ‎বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন

ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

‎টাঙ্গাইলের ধনবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ (বিশ) পিস ইয়াবাসহ মো. উজ্জ্বল মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৮) নামের আরেকজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
‎শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ধনবাড়ী থানাধীন চরমপুর-আঞ্জারিয়া ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার’র নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক-নির্দেশনায় এসআই  মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে এই তল্লাশি চালায়।

‎গ্রেপ্তারকৃত আসামি মো. উজ্জ্বল মিয়া (৩৬), মধুপুর উপজেলার ধরাটী গ্রামের আঃ খালেক এর ছেলে।অপর আসামি মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৮) পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। সে মধুপুর থানার ইসলামপুর গ্রামের মৃত নূরুল ইসলাম গেন্দা মিয়ার ছেলে।

‎অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামি উজ্জ্বল মিয়ার হেফাজত থেকে আনুমানিক ৬ হাজার টাকা বাজারমূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
‎এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৪, তারিখ: ২৩ মে ২০২৬) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ের ব্যবসায়ী নেতা মোঃ মোস্তফা মিয়া আর নেই, এলাকায় শোকের ছায়া

ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

সময় ১০:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬