সিলেট ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

ঘাটাইলে বৃদ্ধা আনোয়ারা বেগম হত্যা মামলার মূল আসামি গ্রেফতার‎

‎টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের আলোচিত বৃদ্ধা আনোয়ারা বেগম হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। গ্রেফতারের পর আদালতে তিনি দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন ৭০ বছর বয়সী আনোয়ারা বেগম। ছেলে-মেয়েদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং পরিবারের সদস্যরা নিয়মিত তার খোঁজখবর নিতেন। তবে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে গেলে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। ঘটনার আগের দিন পর্যন্ত সন্তানদের সঙ্গে তার স্বাভাবিকভাবে কথা হয়েছিল বলে পরিবার জানায়। পরদিন সকাল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি থানায় অবহিত করা হলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

‎পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান চালানোর একপর্যায়ে ২৫ আগস্ট ২০২৫ বিকেলে দেউলাবাড়ি এলাকার একটি নির্জন বাঁশঝাড় সংলগ্ন পরিত্যক্ত কূপ থেকে আনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ঘাটাইল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ২২ মে ২০২৬ রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে রাজধানীর হাতিঝিল থানা এলাকা থেকে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য ও পর্যাপ্ত প্রমাণও পাওয়া গেছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হলে তিনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ আরও জানায়, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঘাটাইলে বৃদ্ধা আনোয়ারা বেগম হত্যা মামলার মূল আসামি গ্রেফতার‎

সময় ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬