সিলেট ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
News Title :
‎জামালপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শান্তিগঞ্জে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা মধুপুর মাস্টারপাড়া সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরির চেষ্টা:  আটক ৩ জন মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ ‎চুনারুঘাটে ১০০ বোতল Eskuf ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক ‎টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ ‎ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের সন্ধানে: মির্জাবাড়ী ইউনিয়নে আলোচনায় মানিক মিয়া ‎সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ: ঝরল ২ প্রাণ, আহত ১০ প্রান্তিক খামারিদের মুখে হাসি ॥ বানিয়াচংয়ে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প

‎চুনারুঘাটে ১০০ বোতল Eskuf ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল Eskuf ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
‎বুধবার (২১ মে) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ গোলচত্বর হাইওয়ে এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী এমআর পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৪৪) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
‎তল্লাশিকালে যাত্রীবেশে থাকা মোঃ নাজমুল হোসাইন নাহিদ (২০) নামের এক যুবকের কাছ  থেকে ১০০ বোতল Eskuf ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক নাহিদ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
‎চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

‎চুনারুঘাটে ১০০ বোতল Eskuf ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

সময় ০৪:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬