সিলেট ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৪২ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ জব্দ

‎সিলেটের গোয়াইনঘাটে একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৪২ লক্ষ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় জিরা এবং দুটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এবং ৪৮ বিজিবি।
‎গতকাল সোমবার ১৮ মে দিবাগত রাত আনুমানিক ৪টার সময় সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন আহারকান্দি এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং ৪৮ বিজিবি, সিলেট-এর একটি যৌথ আভিযানিক দল আহারকান্দি এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩,৫৪০ কেজি (প্রায় ৮৮ মন) ভারতীয় জিরা এবং চোরাচালানে ব্যবহৃত ২টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। জব্দকৃত এই জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।
‎অভিযানকালে উদ্ধারকৃত জিরা ও ট্রাকের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

‎আজ মঙ্গলবার (১৯ মে) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসমূহ সিলেটের কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার কাস্টমস অফিসে জব্দ তালিকা মূলে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এছাড়া অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান রোধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৪২ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ জব্দ

সময় ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬