সিলেট ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি জিরা ও ট্রাক জব্দ, দুইজন আটক

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে ভারতীয় জিরা পরিবহনের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রায় ৬ হাজার কেজি জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।
‎সোমবার (১৮মে) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৭টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা (৬ হাজার কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে জিরা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

‎অভিযানে ট্রাকের সঙ্গে থাকা ‘বিল অব এন্ট্রি’ ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হলে কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় তা জাল বলে নিশ্চিত হয় বিজিবি। পরে ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।
‎আটক ব্যক্তিরা হলেন-সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো.সেলিম মিয়া (৩১) এবং লক্ষ্মীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।

‎বিজিবির দাবি, একটি চক্র দীর্ঘদিন ধরে কাস্টমসের আসল কাগজের আদলে জাল ডকুমেন্ট তৈরি করে অবৈধভাবে পণ্য পরিবহন ও রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

‎হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল ও ট্রাকের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি জিরা ও ট্রাক জব্দ, দুইজন আটক

সময় ১০:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬