সিলেট ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি
৩ সন্তান নিয়ে বিপাকে পরিবার...

‎মাধবপুরে বাউল শিল্পী নিখোঁজের নেপথ্যে পরকীয়ার গুঞ্জন

বাউল শিল্পী ডিজে সুমাইয়া, ফাইল ছবি।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামে তিন সন্তানের জননী ও স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়া প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছেন এমন অভিযোগ করেছেন তার স্বামী ও পরিবার।

‎ভুক্তভোগী পরিবার জানায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে গত ১০ মে (রবিবার) তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হচ্ছে।

‎পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে তিন সন্তানকে নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

‎নিখোঁজ নারীর স্বামী খোকন মিয়া বলেন, ২০১৬ সালে তাদের বিয়ে হয় এবং প্রায় ১০ বছর ধরে সংসার চলছিল। তার দাবি, দীর্ঘদিন ধরেই পার্শ্ববর্তী ওই যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ছিল।

‎তিনি আরও জানান, ঘটনার পর থেকে স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য কোনো স্থানে যোগাযোগ করেও কোনো তথ্য মেলেনি।

‎এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎স্থানীয় সাংবাদিক শাহ আলম হৃদয় বলেন, ঘটনাটি একটি সাংস্কৃতিক পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এদিকে স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

৩ সন্তান নিয়ে বিপাকে পরিবার...

‎মাধবপুরে বাউল শিল্পী নিখোঁজের নেপথ্যে পরকীয়ার গুঞ্জন

সময় ১১:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬