সিলেট ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
News Title :
সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা ‎লাখাইয়ে  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎ দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড ‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ ‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত জয়নাল

‎কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযান: কবরস্থানের পাশ থেকে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার

র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত বিদেশি মদ।

‎সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার তেলিখাল এলাকার একটি কবরস্থানের পাশ থেকে এই মাদক উদ্ধার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটের সময় জানতে পারে যে, তেলিখাল এলাকার একটি কবরস্থানের পাশে কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
‎সংবাদ পাওয়ার পরপরই ভোর ৪টা ৫০ মিনিটের দিকে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ব্যাপক তল্লাশি চালিয়ে নীল রঙের প্লাস্টিকের নেটে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

‎অভিযান চলাকালীন মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। তবে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে তিনি জানান।

‎উদ্ধারকৃত বিদেশী মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডি (সাধারণ ডায়েরি) মূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এই ধরনের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

‎কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযান: কবরস্থানের পাশ থেকে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার

সময় ০৭:৫১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬