সিলেট ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
News Title :
তদন্ত ছাড়া কোনো মামলা রেকর্ড করা হবে না: বানিয়াচংয়ের নবাগত ওসি শেখ নাজমুল হক সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে আইন-শৃঙ্খলা সভা: মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে জোর‎ জুড়ীতে বিশেষ চেকপোস্ট কার্যক্রমের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হবিগঞ্জে বাস ও মোটরসাইকেল ধাক্কায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ‎ ‎জুড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন আজমিরীগঞ্জে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত ‎জকিগঞ্জের ডাকাতির মামলায় র‍্যাবের অভিযানে ১ আসামি গ্রেফতার‎ হবিগঞ্জে কিশোরী সানজিদা হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার সুবিপ্রবি ও মাউন্ড এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি
‎সাংবাদিকদের সাথে মতবিনিময়...

তদন্ত ছাড়া কোনো মামলা রেকর্ড করা হবে না: বানিয়াচংয়ের নবাগত ওসি শেখ নাজমুল হক

‎বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেছেন,তদন্ত ছাড়া কোনো মামলা রেকর্ড করা হবে না। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা বজায় রাখতে অনিয়ম ও অবৈধ তদবিরের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। ১০মে (রোববার) বানিয়াচং থানায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎সভায় নবাগত ওসি শেখ নাজমুল হক বানিয়াচংকে অপরাধমুক্ত ও একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। মাদক, জুয়া এবং দাঙ্গা দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকরা বানিয়াচংয়ের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি রোধ এবং গ্রাম্য দাঙ্গা নিরসনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
‎সাংবাদিকরা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। বানিয়াচং থানা পুলিশ জানায়, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদন্ত ছাড়া কোনো মামলা রেকর্ড করা হবে না: বানিয়াচংয়ের নবাগত ওসি শেখ নাজমুল হক

‎সাংবাদিকদের সাথে মতবিনিময়...

তদন্ত ছাড়া কোনো মামলা রেকর্ড করা হবে না: বানিয়াচংয়ের নবাগত ওসি শেখ নাজমুল হক

সময় ১০:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬