সিলেট ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎রোগীসেবায় মানবিক উদ্যোগ, জামালপুর জেনারেল হাসপাতালে দোস্ত এইডের হুইলচেয়ার উপহার

‎

‎রোগীদের চলাচল আরও সহজ ও সেবাগ্রহণের অভিজ্ঞতা স্বাচ্ছন্দ্যময় করতে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে তিনটি হুইলচেয়ার প্রদান করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর রোগীদের প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করার ধারাবাহিকতায় এ উদ্যোগ নিয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনটি।

‎বৃহস্পতিবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানের কাছে হুইল চেয়ার গুলো হস্তান্তর করেন দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী।

‎হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দোস্ত এইডের ফিন্যাস এড অ্যাকাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর এবং গ্রাফিক ডিজাইনার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

‎দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, রোগীদের সময়মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা মানবিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। তিনি আশা প্রকাশ করেন, হুইলচেয়ারগুলো চলাচলে অসুবিধায় থাকা রোগীদের জন্য কার্যকর সহায়তা হিসেবে কাজ করবে। রোগীসেবায় এমন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের জন্য তিনি দোস্ত এইডের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

‎দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী জানান, মানুষের বাস্তব প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই সংগঠনটির মানবিক কার্যক্রমের অন্যতম মূল লক্ষ্য। রোগীদের চলাচল সহজ করার মতো ছোট উদ্যোগও তাদের সেবাগ্রহণের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তিনি উল্লেখ করেন। প্রয়োজন ও সক্ষমতার আলোকে ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মানবিক কার্যক্রমে দোস্ত এইডের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

‎দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি মানুষের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটি তার মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি

‎রোগীসেবায় মানবিক উদ্যোগ, জামালপুর জেনারেল হাসপাতালে দোস্ত এইডের হুইলচেয়ার উপহার

সময় ০৮:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬