
সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। গতকাল সন্ধ্যার পর সুপাতলা মাইক্রোবাস স্ট্যান্ডের আশপাশ থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ রুবেল লামা নিদনপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নিমার আলী। পেশায় তিনি একজন টমটম চালক।
এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে, কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের মোবাইল নাম্বার 01821596818। এছাড়াও নিখোঁজ রুবেলের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।
বিয়ানীবাজার প্রতিনিধি। 

















