সিলেট ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

‎

‎
‎হবিগঞ্জ সুলতান মাহমুদপুর এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সোহেল মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
‎
‎নিহত সোহেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তরপাড়া শান্তিনগর এলাকার আতাব আলীর ছেলে।
‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সোহেল মিয়া গরুর জন্য ঘাস কাটতে সুলতান মাহমুদপুর এলাকায় যান। এ সময় ঘাস কাটার একপর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান।
‎পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তিনি বমি করেন। সঙ্গে থাকা তার ১২ বছর বয়সী ছেলে বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
‎হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অ্যাম্বুলেন্সে করে সিলেটে নেওয়ার পথে শেরপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। সোহেল মিয়ার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎এদিকে স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মাঠ, ঘাসের জমি ও ঝোপঝাড়ে বিষধর সাপের উপদ্রব বেড়ে যায়। তাই এসব স্থানে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা এবং সাপের কামড়ের ঘটনা ঘটলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি বলে তারা মত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

সময় ০৯:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬