সিলেট ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার

‎ছাতকে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা: ১২ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী আমির আলী সিলেটে গ্রেফতার

‎সুনামগঞ্জের ছাতকে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা স্ত্রী আছিয়া বেগম হত্যা মামলার একমাত্র আসামি ঘাতক স্বামী আমির আলীকে (৪৫) ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

‎বুধবার (১৭ জুন) রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধুপাগুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির আলী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের ছুরাব আলীর ছেলে

‎র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮-১৯ বছর আগে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলাপুর এলাকার আছিয়া বেগমের সাথে আমির আলীর বিয়ে হয়। বিয়ের পর গত ১৩ বছর ধরে আমির আলী তার শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন। তবে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মারধরের ঘটনা ঘটত।

‎গত ১৫ জুন সকাল আনুমানিক ৮টার দিকে আছিয়া বেগম বাজারে কাপড় কিনতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে স্বামী আমির আলী তাতে বাধা দেন। এই নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে বিকেল পৌনে ৪টার দিকে আমির আলী নিজেই আছিয়া বেগমকে বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে আলাপুর এলাকার একটি কালভার্টের ওপর পৌঁছামাত্রই আমির আলী তার লুঙ্গির কোঁচ থেকে ধারালো ছুরি বের করে আছিয়া বেগমের পেট, বুক ও ডান পায়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

‎আছিয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুন (বুধবার) দুপুর ১২:০৫ মিনিটের দিকে আছিয়া বেগম মারা যান। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎হত্যাকাণ্ডের পর থেকেই ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জুন রাত ৯:১৫ মিনিটের দিকে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট-এর একটি আভিযানিক দল সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মামলার একমাত্র এজাহারনামীয় আসামি আমির আলীকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

‎দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনার সাথে জড়িত অন্য কারও সংশ্লিষ্টতা থাকলে তাদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য

‎ছাতকে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা: ১২ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী আমির আলী সিলেটে গ্রেফতার

সময় ১১:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬