সিলেট ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ভিসি প্রফেসর ড. মোহাম্মাদ জহিরুল হক শাকিল।

‎
‎সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘অনলাইন সিলেট’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
‎
‎সোমবার ৩ আগস্ট নগরীর অভ্র প্রকাশনী’র ‘অভ্র সেন্টারে’ কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। অনলাইন মাধ্যমের বদৌলতে মাত্র ৫ মিনিটের মধ্যেই সংবাদ পাঠকের কাছে পৌঁছে যায়, তাই এই মাধ্যমের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব অনেক বেশি। তবে এর পাশাপাশি ভুয়া ফটোকার্ড তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তির ভিড়ে ‘অনলাইন সিলেট’ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেই আমাদের প্রত্যাশা।

বক্তব্য রাখছেন যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা

‎তিনি আরও বলেন, “সিলেটে প্রায় শতাধিক নিউজ পোর্টাল থাকলেও অনেকেই দায়িত্বশীল সংবাদ পরিবেশন করছে না। একটি মোবাইল হাতে পেলেই পোর্টাল চালানো হচ্ছে, যা সরকারের পক্ষ থেকে আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন। তবে ‘অনলাইন সিলেট’ সরকারি আইন মেনে নিবন্ধনের কাজ এগিয়ে নিচ্ছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন তথ্য মন্ত্রণালয়ে জমা হয়েছে। আশা করি তারা দ্রুতই সরকারি নিবন্ধন পাবে। তিনি সরকারের কাছে ‘অনলাইন সিলেট’-এর নিবন্ধন প্রক্রিয়া আইনমেনে দ্রুত সম্পাদন করার অনুরোধ জানান এবং পোর্টালটির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ

‎
‎অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের গবেষক, লেখক, সাংবাদিক ও দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা। তিনি বলেন, সীমিত পরিসরে আয়োজন করা হলেও এই আলোচনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। সত্যের পথে সাংবাদিকতা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ‘অনলাইন সিলেট’ সবসময় সত্যের পক্ষে থাকবে এবং নিপীড়িত ও গ্রামের প্রান্তিক মানুষের কথা তুলে ধরবে—এটাই আমাদের প্রত্যাশা।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে মদন মোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলার পাশাপাশি সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে অনলাইন সিলেট-কে আরও বেশি কাজ করতে হবে। বিশেষ করে বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগর দিঘিসহ সিলেটের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও শুভেচ্ছা জানান, রবীন্দ্র গবেষক, লেখক ও সাহিত্যিক মিহির কান্তি চৌধুরী, ফোকলোর গবেষক আবু সালেহ আহমদ, সময় পাট সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অনলাইন সিলেট’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছার। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন পোর্টালটির সম্পাদক ও প্রকাশক আব্দুল হক মামুন।
‎
‎এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সশরীরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী-শেখর এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমানসহ নগরীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

সময় ১২:৩৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬