সিলেট ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
News Title :
সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহার! কিছু প্রশ্ন? সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ‎জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎নবীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ ‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত ‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎ মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান ১০ দফা দাবিতে শান্তিগঞ্জে কৃষক-মজুর-মৎস্যজীবীদের বৈঠক‎,আন্দোলন জোরদারের ঘোষণা ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ ‎ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

‎পরিবেশের ভারসাম্য নির্ভর করে নদ-নদীগুলো ভালো থাকার উপরঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎হবিগঞ্জে “খোয়াই নদী রক্ষায় নাগরিক আন্দোলন, প্রশাসনিক পদক্ষেপ ও বাস্তবতা” বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎১ মে শুক্রবার বিকেল ৪ টায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

‎বাপা হবিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহম্মদ জহিরুল হক।
‎সভার শুরুতে খোয়াই, পুরাতন খোয়াই নদীর বর্তমান সংকট, অবৈধ দখল- দূষণ ও পুকুর- জলাশয় নিয়ে একটি বিস্তারিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

‎আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, রোটারিয়ান এম তবারক আলী লস্কর, সিদ্দিকী হারুন, অ্যাডভোকেট তাহমিনা খান জলি, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোঃ বাহার উদ্দিন, চলচ্চিত্রকার মোক্তাদির ইবনে ছালাম, অ্যাডভোকেট সায়লা খান, আফরোজা সিদ্দিকা, মোঃ আব্দুল কাইয়ূম, ‘গাছমামা’ হিসেবে পরিচিত মোঃ রায়হান, সামাজিক সংগঠন বটতলা’র সাধারণ সম্পাদক হাসবী সাঈদ চৌধুরী, মাহমুদ ইকবাল, সাইফুল ইসলাম, ‘বিডিক্লিন’- এর সংগঠক সোহাগ গাজী, গালিব হাসান, মোঃ শামীম মিয়া, এম ইয়াকুব হাসান অন্তর, মোঃ বাহার মিয়া, প্রমূখ। আলোচনা সভায় খোয়াই নদীর নাব্যতা সংকট, শহরের দীর্ঘমেয়াদী ঝুঁকি, পুরাতন খোয়াই নদী, বাইপাস সড়কের খাল, পুকুর-জলাশয় এর বর্তমান অবস্থা গুরুত্বের সাথে উঠে আসে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি বাপার আজীবন সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন,
‎নদীকে কেবল পানি প্রবাহের পথ বা পানির আধার হিসেবে দেখলে হবে না; বরং একটি জনপদের পরিবেশের ভারসাম্য, কৃষি ব্যবস্থা, নৌ যোগাযোগ ব্যবস্থা, জীববৈচিত্র্যের আশ্রয়স্থল, বন্যা নিয়ন্ত্রণ, পানি পুনঃচক্র এবং ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখাসহ এলাকার সার্বিক অর্থনীতি, সাহিত্য সংস্কৃতি ও সভ্যতার অংশ। হবিগঞ্জের পরিবেশের ভারসাম্য নির্ভর করে নদ-নদীগুলো ভালো থাকার উপর। খোয়াইসহ সকল নদ-নদী দখল ও দূষনমুক্ত করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে না আনলে হবিগঞ্জের পরিবেশ বিপর্যয় আরো ভয়াবহ হবে। বিশেষ করে পুরাতন খোয়াই নদী খনন ও সংস্কার না করলে হবিগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার কোনো সমাধান হবে না।

‎মূলপ্রবন্ধ উপস্থাপনে তোফাজ্জল সোহেল বলেন, খোয়াই নদী আজ অস্তিত্ব সংকটে ভুগছে। আমরা দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখছি যে, প্রশাসনিক কিছু উদ্যোগ নেওয়া হলেও তার যথাযথ বাস্তবায়ন ও ধারাবাহিকতার অভাব রয়েছে। আমরা জানতে পেরেছি গত ১৫ এপ্রিল পরিকল্পনা কমিশন ‘পুরাতন খোয়াই নদী রেস্টোরেশন প্রকল্প’ অনুমোদনের সুপারিশ করেছে। ৪৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পে নদীর ৪ কিলোমিটার অংশে দখল উচ্ছেদ,খনন, ওয়াকওয়ে ও ৩ টি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এই প্রকল্পে। নির্মোহ সীমানা নির্ধারণ করে এটি দ্রুত বাস্তবায়ন এবং হবিগঞ্জের বাইপাস সড়কের উভয় পাশের খাল খনন, পুকুর জলাশয় গুলোর সীমানা নির্ধারণ করে বিজ্ঞানভিত্তিক সংস্কার এর মাধ্যমে প্রাকৃতিক অবস্থা বজায় রাখতে হবে।
‎আমরা কেবল কাগজ-কলমে সমাধান চাই না। খোয়াই, পুরাতন খোয়াই নদীকে তার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও পুকুর জলাশয়গুলো প্রাকৃতিক পরিবেশ রাখার জন্য বাস্তবমুখী এবং টেকসই পরিকল্পনা ও এর বাস্তবায়ন দেখতে চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহার! কিছু প্রশ্ন?

‎পরিবেশের ভারসাম্য নির্ভর করে নদ-নদীগুলো ভালো থাকার উপরঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ০৮:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬