সিলেট ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

সিলেটে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী; প্রস্তুতি পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

বানিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত বিষয়ে সাংবাদিকদের অবগত করছেন। ছবি- সাদেক আলী খান।

‎

‎সারাদেশে তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে ছড়িয়ে দিতে “নতুন কুড়ি স্পোর্টস” এর দেশব্যাপী শুভ উদ্বোধন করতে আগামীকাল সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়ামে এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করবেন তিনি।
‎
‎প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ (শুক্রবার) সিলেট জেলা স্টেডিয়ামের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
‎পরিদর্শনকালে মন্ত্রী কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তার সাথে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎আগামীকাল ২ মে প্রধানমন্ত্রী তাঁর একদিনের সফরে সিলেট জেলা স্টেডিয়ামে ক্রীড়া উৎসবের উদ্বোধনের পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।
‎সফরের উল্লেখযোগ্য দিকগুলো হলো
‎ “নতুন কুড়ি স্পোর্টস” দেশব্যাপী এই ক্রীড়া কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা এবং দীর্ঘ প্রতীক্ষিত বাসিয়া খালের খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
‎
‎প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরী জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

সিলেটে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী; প্রস্তুতি পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

সময় ০৪:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬