সিলেট ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
News Title :
‎ধনবাড়ীতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড, ‎জামালপুর পৌরসভার ১নং বিট পাথালিয়া ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত‎ ‎জামালপুর জেলা পুলিশ কর্তৃক জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত ‎জামালপুরে কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ‎ দায়িত্ব গ্রহণের এক মাসেই মাদক দমনে তৎপর হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস, এম, মাহমুদ হাসান রিপন‎ সিলেটে অবশেষে অনুমোদিত হলো ২৫০ শয্যার জেলা হাসপাতাল ‎​টাঙ্গাইলের কুমুদিনী কলেজ রোডে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে জরিমানা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড

‎মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন

‎‎”সুস্থ শ্রমিক,কর্মঠ হাত,আসবে এবার নব প্রভাত”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬।

দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইল ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি সামাজিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা।

‎বক্তারা তাঁদের বক্তব্যে, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো শ্রমিক শ্রেণি। তাই তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

‎উৎসবমুখর পরিবেশে দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ধনবাড়ীতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড,

‎মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজন

সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬