সিলেট ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জুড়ীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

‎

‎মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি।

‎সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ সমরজিৎ সিংহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অর্জন, চলমান কার্যক্রম এবং বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবাকে আরও জনবান্ধব করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

‎এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু স্বাস্থ্য বিভাগের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। এসময় তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে যাতে সাধারণ মানুষ দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পায়।

‎সভায় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মুশফীকিন নুর সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এই সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও গতিশীল হবে।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জুড়ীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সময় ০৭:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬