সিলেট ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

‎মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সমাজে নৈতিকতা ও সৌন্দর্যবোধ জাগ্রত করতে শুদ্ধ সংস্কৃতি চর্চা প্রয়োজন। সারা বিশ্ব আজ বিভাজন, হিংসা, অসহিষ্ণুতায় নিমজ্জিত। মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আমাদের সমাজের সবচেয়ে বড় সংকট হচ্ছে শুদ্ধ মানুষের অভাব। চারুবাক সিলেট সেই শুদ্ধ মানুষ তৈরীতে বিগত ৩০ বছর যাবত নিরলস কাজ করে যাচ্ছে।
‎১০ এপ্রিল শুক্রবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চারুবাক সিলেট এর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

‎চারুবাক সিলেট এর সভাপতি জ্যোতি ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার ও এডুকেশন) রাজেশ ভাটিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের কাউন্সিলর ও নারী নেত্রী সাবিনা খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, সিলেট জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, কবি, প্রাবন্ধিক ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক লেখক গবেষক অপূর্ব শর্মা। স্বাগত বক্তব্য রাখেন চারুবাকের সাধারন
‎সম্পাদক নিরঞ্জন দে যাদু।

‎বক্তারা বলেন, মানবিক, উদার ও আলোকিত সমাজ গঠনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। চারুবাক দীর্ঘ তিন দশক ধরে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
‎আয়োজকেরা জানান, নানা চড়াই-উতরাই পেরিয়ে চারুবাকের ৩০ বছরের পথচলা আজকের এই অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাবে।

‎ফাইজা কোরেশী ও তিতাস দাসের সঞ্চালনায় অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে দর্শক, অতিথি ও শিল্পীরা মিলে ধামাইল নৃত্যে আনন্দ উপভোগ করেন।
‎উপস্থিত সকল অতিথিদের কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা বাচিকশিল্পী ও প্রশিক্ষক জয়তি ভট্টাচার্য এবং লেখক ও প্রামাণ্যকার নিরঞ্জন দে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

‎মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ১০:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬