সিলেট ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

বক্তব্য রাখছেন হবিগঞ্জ-২ আসনের  সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন ।

‎
‎হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এসইডিপি (SEDP) প্রকল্পের অধীনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার সকাল ১১টায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের  সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন । অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার।
‎
‎স্বাগত বক্তব্যে একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বৈজ্ঞানিক প্রকল্প এবং উদ্যোক্তা-ভাবনা দেশ ও দশের সামনে তুলে ধরার এক অনন্য সুযোগ পাচ্ছে। আজকের প্রতিযোগিতায় বিজয়ী দলসমূহ পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করবে। এরপর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ দলগুলো সুযোগ পাবে জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায়।
‎তিনি আরও উল্লেখ করেন, জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত আসরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সরকার প্রধান  স্বয়ং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও স্টলসমূহ পরিদর্শন করবেন এবং মেধার স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফলে আজকের এই স্থানীয় আয়োজনটি শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের বৃহত্তর সাফল্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ধাপ।
‎
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে দেশকে এগিয়ে নিতে তরুণ উদ্ভাবকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক উৎসুক দর্শনার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই শোকেসিং প্রোগ্রামে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে তাদের তৈরি রোবোটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং আধুনিক কৃষি ও আইসিটি বিষয়ক নানা ইনোভেশন প্রদর্শন করে, যা উপস্থিত সকলকে দারুণভাবে মুগ্ধ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

সময় ০৮:৪৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬