
মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) মাধবপুর থানার পাশের শ্যামলী পাড়ায় অবস্থিত ক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টিভির সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের
প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান জয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাংবাদিক মুজাহিদ মসি, সাধারণ সম্পাদক ফরাস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ইফাজ খান এবং সদস্য মোহাম্মদ বেলাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী নারায়ণ সরকার নয়ন। তিনি অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাস উদ্দিন বলেন, “মাধবপুর মডেল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সভাপতি আজিজুর রহমান জয়ের অসুস্থতার কারণে এবং প্রেসক্লাবের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার স্বার্থে সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ মসিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্তের জন্য আমরা সভাপতি আজিজুর রহমান জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি মুজাহিদ মসির সফলতা কামনা করছি এবং প্রেসক্লাবের সার্বিক অগ্রগতির জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এসময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ মসিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া প্রবাসী আব্দুল আজিজকে আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ফরাস উদ্দিন, মাধবপুর। 









