সিলেট ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ‎টাঙ্গাইল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ‎জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ আটক ৪,মাইক্রোবাস জব্দ। ‎ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত আহত তিন‎ মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ সিলেটে ডিবি পুলিশের অভিযান, অনলাইন জুয়া খেলার সময় ৪ জুয়াড়ি গ্রেফতার টাঙ্গাইলে কাঁচাবাজারে অস্থিরতা নিত্যপণ্যের দামে আগুন-তদারকির ঘাটতির অভিযোগ ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন ড. রেজা কিবরিয়া‎ বানিয়াচংয়ে আসামিবাহী পুলিশের গাড়ি উল্টে খাদে, আহত ৬

মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ

বালু ভর্তি ট্রাকে ভারতীয় জিরার বস্তা।

‎হবিগঞ্জে মাধবপুরে পৃথক দুটি অভিযানে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান দুটি পরিচালনা করা হয়।

‎বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
‎বিজিবি জানায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি টহল দল মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

‎একই এলাকায় পরিচালিত অপর অভিযানে আরেকটি ট্রাক থেকে একই কৌশলে লুকানো আরও বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
‎অবৈধভাবে আমদানি করা এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মাধবপুরে বালুর নিচে চোরাই জিরা, ট্রাকভর্তি ৪০ লাখ টাকার মালামাল জব্দ

সময় ০৯:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬