সিলেট ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

বানিয়াচংয়ে আসামিবাহী পুলিশের গাড়ি উল্টে খাদে, আহত ৬

আসামী সহ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়।

‎

‎হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশের একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে। এতে তিন পুলিশ সদস্য ও তিন আসামিসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

‎

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের সুবিদপুর ও কবিরপুর পয়েন্টের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বানিয়াচং থানা থেকে তিন আসামিকে নিয়ে একটি পুলিশ ভ্যান হবিগঞ্জ আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের মধ্যে উল্টে যায়।

‎দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গাড়ির ভেতর থেকে তিন পুলিশ সদস্য এবং হাতকড়া পরা অবস্থায় তিন আসামিকে উদ্ধার করেন। পরে আহতদের দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

‎

‎দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জের (ওসি) সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন 

বানিয়াচংয়ে আসামিবাহী পুলিশের গাড়ি উল্টে খাদে, আহত ৬

সময় ০৪:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬