সিলেট ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি

‎বানিয়াচংয়ে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সংঘর্ষে মাথায় টেটাবিদ্ধ একজনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাওরাকান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক দুই ইউপি সদস্য সিরাজু উদ্দিন ও তাইতুলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে ২০ ফেব্রুয়ারিও একই ইস্যুতে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার জামিনে মুক্ত এক পক্ষের সদস্য এলাকায় ফিরলে উত্তেজনা বাড়ে এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা

‎বানিয়াচংয়ে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সময় ১১:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬