সিলেট ০১:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী: বিনম্র শ্রদ্ধা

শাহ আবদুল করিম (১৯১৬-২০০৯)। ছবি- সংগৃহীত।

‎ভাটি বাংলার প্রাণপুরুষ, কিংবদন্তি বাউল সম্রাট এবং একুশে পদকপ্রাপ্ত শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী আজ।

‎কালজয়ী এই মরমী সাধকের জন্মদিনে অনলাইন সিলেট নিউজ পোর্টালের পক্ষ থেকে জানানো হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

‎শাহ আবদুল করিম কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন মনে-প্রাণে এক অসাম্প্রদায়িক ও উদার সমাজব্যবস্থার স্বপ্নদ্রষ্টা। তার গানে বারবার উঠে এসেছে গ্রামবাংলার চিরায়ত সম্প্রীতির কথা। তিনি বিশ্বাস করতেন মানুষের ঐক্যে এবং গেয়েছেন সাম্যের গান।

‎তার সেই চিরচেনা সুর আজও আমাদের কাঁদায়,

‎”গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান,

‎মিলিয়া বাউলা গান আর ঘাটুগান গাইতাম,

‎আগে কী সুন্দর দিন কাটাইতাম।”

‎শোষণহীন সমাজের আকুতি ছিল তার রচনার অন্যতম প্রধান দিক। তিনি যেমন স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন, তেমনি স্রষ্টার কাছেই মানুষের দুঃখ-দুর্দশার প্রতিকার চেয়ে সওয়াল করেছেন। দরিদ্র মানুষের হাহাকার তার গানে মূর্ত হয়ে উঠেছে পরম মমতায়,

‎”জিজ্ঞেস করি তোমার কাছে বল ওগো সাই

‎এ জীবনে যত দুঃখ কে দিয়েছে বল তাই,

‎একি তোমার বিবেচনা, কেউরে দিলায় মাখন ছানা

‎কারও মুখে অন্ন জোটেনা ভাঙা ঘরে ছানি নাই…”

‎শাহ আবদুল করিম,১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি, দিরাই, সুনামগঞ্জ ধলআশ্রম গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মানবতাবাদ,অসাম্প্রদায়িকতা ও শ্রেণিহীন সমাজব্যবস্থা স্বপ্ন সব সময় দেখে আসছেন।

‎২০০১ সালে সংগীতে অবদানের জন্য পেয়েছেন রাষ্ট্রীয় ‘একুশে পদক’,

তার জনপ্রিয় সৃষ্টি: ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না’, ‘বসন্ত বাতাসে’ ইত্যাদি কালজয়ী গানের রচয়িতা শাহ আবদুল করিম। এছাড়াও বহু গ্রন্থের রচয়িতা বাউল শাহ আবদুল করিম।

‎শাহ আবদুল করিম তার গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। তার দেখানো অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনের পথই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

‎কালজয়ী এই মরমী কবির জন্মবার্ষিকীতে আমরা আবারও জানাই বিনম্র শ্রদ্ধা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী: বিনম্র শ্রদ্ধা

সময় ০২:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬