সিলেট ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার

‎

‎
জামালপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ খোদেজা বেগম (৪০) ও মোছা. বুলবুলি (৫৮) নামে দুই নারীকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
‎
​শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর পৌর এলাকার মৃধাপাড়া ও দয়াময়ী মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে জামালপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
‎
‎​গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর সদর উপজেলার কুসুমহাটি গ্রামের শাহ আলীর স্ত্রী খোদেজা বেগম এবং জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী মোছা. বুলবুলি।
‎
‎​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৃধাপাড়া এলাকায় খোদেজা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে খোদেজার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে বুলবুলিকে গ্রেফতার করে পুলিশ।
‎
‎​জিজ্ঞাসাবাদে বুলবুলি জানান, তিনি গাঁজা কেনার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এছাড়া গ্রেফতার খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পূর্বেও মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
‎
‎​এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার

সময় ০৭:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬