সিলেট ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে হাত-পায়ের রগ কেটে ব্যক্তিকে নৃশংস হত্যা; এলাকায় টানটান উত্তেজনা‎

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরের মধ্যে মাহফুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। এই নির্মম হত্যাকাণ্ডের জেরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

‎জানা যায়, গত ২২ নভেম্বর শনিবার রাত আনুমানিক ১১টার দিকে বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। নিহত মাহফুজ মিয়া পৈলারকান্দী গ্রামের লিবাস মিয়ার পুত্র।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মাহফুজ মিয়া তার ভাই তবারক মিয়াকে নিয়ে হাওরে জমির ‘পাটিবাইন’ (বাঁধ) দিতে যান। একপর্যায়ে মাহফুজ মিয়াকে দায়িত্বে রেখে তার ভাই তবারক মিয়া বাড়িতে ফিরে আসেন।
‎ভাই ফিরে আসার পরপরই পূর্বশত্রুতার জেরে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে এহিয়া ও মারুফ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে।

‎গুরুতর আহত অবস্থায় মাহফুজ মিয়া হাওরের মধ্যে পড়ে থাকলে স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত মাহফুজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে ২৩ নভেম্বর (রবিবার) সকালে হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এদিকে, এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
‎এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে।
‎তবে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে হাত-পায়ের রগ কেটে ব্যক্তিকে নৃশংস হত্যা; এলাকায় টানটান উত্তেজনা‎

সময় ০৩:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫