সিলেট ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী: বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে স্মরণ‎

‎আজ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী।
‎তিনি ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন। পরে তাঁকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়।

‎মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভক্ত-অনুসারী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে সন্তোষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহান নেতাকে স্মরণ করা হচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে তাঁর ভক্ত-অনুসারীরা সন্তোষে এসে উপস্থিত হয়েছেন।

‎এছাড়াও, মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে চলছে সাত দিনব্যাপী ভাসানী মেলা

‎অধিকারবঞ্চিত ও মেহনতি মানুষের নেতা হিসেবে পরিচিত মওলানা ভাসানী আজীবন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।
‎জাতীয় সংকটে সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলেছেন তিনি।
‎ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থকে গুরুত্ব দেওয়া এই নেতার জীবন ছিল সাদাসিধে ও অনাড়ম্বর। শোষণমুক্ত, প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। বাঙালি জাতিসত্তার বিকাশেও তিনি রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান।

‎১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। তবে জীবনের বড় অংশ কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর-যৌবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন।

‎তিনি ছিলেন তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি।মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভাপতির দায়িত্বও পালন করেন।
‎তাঁর ভক্ত-অনুসারী ও দেশপ্রেমিক জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহান নেতাকে স্মরণ করা হচ্ছে।
‎অনলাইন সিলেট নিউজ পোর্টালের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই।

‎তথ্যসূত্র- বিভিন্ন মাধ্যমে থেকে সংগৃহীত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী: বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে স্মরণ‎

সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫