সিলেট ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

‎সিলেটের বালাগঞ্জ থানা এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
‎গত ১৪ জুন (রবিবার) রাতে উপজেলার মোরার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎রোববার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

‎র‍্যাব-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর বাজারে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, বালাগঞ্জ থানার মোরার বাজারে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯:২৫ মিনিটের সময় র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করলে তাদের গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃতরা হল, নিজগহরপুর গ্রামের মোঃ ছুরাব আলীর পুত্র বুরহান হোসেন নাছির (৩৩), আহমদপুর গ্রামের গউছ আলীর পুত্র মোঃ খলকু মিয়া (৩২), হায়দরপুর গ্রামের তফুর মিয়ার পুত্র মোঃ আখতার হোসেন (৩০), নিজগহরপুর গ্রামের মৃত গউছ আলীর পুত্র মোঃ ময়নুল ইসলাম (২৮) ও এইক গ্রামের আবদুল সাত্তারের পুত্র শাহেদ আহমদ (৪৫)। তারা সবাই সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বাসিন্দা।

‎গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা K7777, CD33, L89, KG999,CV666.com, Casino, 11KK.com সহ বিভিন্ন অনলাইন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষকে ২০০ টাকায় ৪০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে এসব জুয়ার অ্যাপসে যুক্ত করাত এবং এর বিনিময়ে মোটা অঙ্কের কমিশন লাভ করত।
‎গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৫টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা যাচাই করে জুয়া খেলার সুনির্দিষ্ট আলামত পাওয়া গেছে।

‎র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সিলেট জেলার বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

সময় ১২:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬