সিলেট ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
চালকদের মিষ্টি মুখ....

‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ

‎“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগরীতে শুরু হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় আজ রবিবার (১৪ জুন) থেকে এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

‎আজ দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি ও বেলুন উড়ানোর মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

‎র‌্যালিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীসহ স্কুল-কলেজের শিক্ষার্থী, সুধীজন, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

‎র‌্যালি শেষে পুলিশ লাইন্স হলরুমে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়-এর সভাপতিত্বে ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ, রোভার স্কাউট, গার্লস গাইডের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় যেসব সচেতন নাগরিক ও চালক ট্রাফিক আইন মেনে চলছেন, তাদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে উৎসাহিত করা হয়।

‎এবারের ট্রাফিক সপ্তাহকে সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও হয়রানিমুক্ত করতে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগগুলো হল,

‎ট্রাফিক সপ্তাহ চলাকালে দায়েরকৃত ট্রাফিক মামলা ও জরিমানার অর্থ পরিশোধের ক্ষেত্রে চালকদের জন্য সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করা হবে।

‎মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে হেলমেট সরবরাহের লক্ষ্যে বিভিন্ন হেলমেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে।

‎যেসব চালকের প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি রয়েছে, তারা যাতে দ্রুত ও সহজে তা সমাধান করতে পারেন, সেজন্য বিআরটিএ (BRTA)-এর সঙ্গে বিশেষ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

‎আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে এই সচেতনতামূলক অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে এসএমপি মিডিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

চালকদের মিষ্টি মুখ....

‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ

সময় ০৮:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬