সিলেট ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন

‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান

‎কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে BRAC-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (SELP)-এর (SHE Model) আওতায় জামালপুর সদরে রবিবার ১৪ জুন রবিবার ৭২ জন কিশোরীর মাঝে ফাউমী মুরগি, নগদ আর্থিক সহায়তা এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

‎কর্মসূচির আওতায় প্রত্যেক কিশোরীকে ২০টি করে মোট ১ হাজার ৪৪০টি ৩৬ দিন বয়সী ফাউমী মুরগি প্রদান করা হয়। পাশাপাশি মুরগির ঘর নির্মাণ ও প্রাথমিক ব্যবস্থাপনার জন্য প্রত্যেককে ১ হাজার ৬০০ টাকা করে মোট ১ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

‎এছাড়াও অংশগ্রহণকারী কিশোরীদের ফাউমী মুরগি পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বাসস্থান প্রস্তুতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, জেলা সমন্বয়ক, BRAC জামালপুর; শিমসন হালদার, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি); মোঃ আসাদুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি)। এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক ইকবাল, ডেপুটি ম্যানেজার; আব্দুল কুদ্দুস – FSDU; আলমগীর মিয়া কর্মকর্তা-সেলপ এবং ব্র্যাকের অন্যান্য কর্মচারীবৃন্দ।

‎জেলা ব্যবস্থাপক (SELP) হাফিজা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগী কিশোরীরা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলে পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান

সময় ০৭:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬