সিলেট ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা ‎লাখাইয়ে  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎ দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড ‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ ‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত জয়নাল ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎

রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎

রাশিয়া ড্রোন হামলায় নিহত মাফল এর ফাইল ছবি

‎​জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি দিয়ে স্বপ্নের মৃত্যু হলো জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের। তার নাম মাফল (২২)। দেশটিতে যাওয়ার মাত্র এক মাসের মাথায় ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনি। নিহত মাফল কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা গ্রামের বানু মিয়ার বড় ছেলে।

‎পরিবারের দাবি, ভালো বেতনের আশায় দালালের মাধ্যমে মাত্র এক মাস আগে মাফল রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পরই প্রতারণার শিকার হন তিনি। তাকে কৌশলে রাশিয়ার সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া হয় এবং যুদ্ধের ময়দানে যেতে বাধ্য করা হয়। গত ২৯ মে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ অনিশ্চয়তার পর আজ রোববার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার।
‎​
‎ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই চরগুজামানিকা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শোকে পাথর হয়ে গেছেন মা। আহাজারি করতে করতে তিনি বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না এলাকাবাসী।

‎​নিহত মাফলের বাবা বানু মিয়া ও পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তারা জানান, দালাল চক্রের প্রলোভনে পড়ে তাদের সোনার ছেলেকে প্রাণ দিতে হলো।

‎​এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাফলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা তার পরিবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা

রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎

সময় ০৯:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬