সিলেট ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎দাড়ি রাখা প্রসঙ্গে হবিগঞ্জ পুলিশ সুপারের অবস্থান স্পষ্ট করেছেন।‎

শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার।
‎

‎

‎হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে আজ সোমবার (২৫ আগস্ট) দুপুর ১১টায় এক সংবাদ সম্মেলনে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) দাড়ি রাখা নিয়ে চলমান বিতর্কের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। এ সময় তিনি শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে কথা বলেন।
‎
পুলিশ সুপার জানান, তিনি নিজে একজন ধার্মিক মুসলিম এবং দাড়ি রাখেন। তার অধীনস্থ অনেক কর্মকর্তা দাড়ি রেখেছেন এবং মহিলা কর্মকর্তারা হিজাবও পালন করেন। এর আগে যারা দাড়ি রাখা বা হিজাব পরার অনুমতি চেয়েছেন, তিনি তাদের অনুমতি দিয়েছেন। সম্প্রতি আরও তিনজন কর্মকর্তা দাড়ি রাখার অনুমতি চাইলে তিনি তা মঞ্জুর করেন।
‎
তিনি জোর দিয়ে বলেন যে, ওই তিনজনকে দাড়ি রাখার জন্য কোনো শাস্তি দেওয়া হয়নি। তাদের হালকা শাস্তি দেওয়া হয়েছে মূলত ডিপার্টমেন্টের নিয়মশৃঙ্খলা ভঙ্গের কারণে, যা দাড়ি রাখার আবেদনের সঙ্গে সম্পর্কিত নয়। তিনি উপস্থিত ইমাম ও খতিবদের সামনে এই অনুমোদনের ডকুমেন্টগুলো পেশ করেন এবং আবেদনকারী তিন কর্মকর্তাকেও হাজির করেন। কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেন যে,তাদের শাস্তি দাড়ি রাখার জন্য নয়, বরং নিয়ম ভঙ্গের জন্য হয়েছে।
‎পুলিশ সুপার বলেন, ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ কাগজপত্র জনসম্মুখে প্রকাশ করে কিছু লোক তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
‎
তিনি ইমাম, খতিব এবং রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানান, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে কোনো ভুল বার্তা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তিনি সবাইকে সঠিক তথ্য তুলে ধরার জন্য আহ্বান জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎দাড়ি রাখা প্রসঙ্গে হবিগঞ্জ পুলিশ সুপারের অবস্থান স্পষ্ট করেছেন।‎

সময় ০৯:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫