সিলেট ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
News Title :
‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার ‎​দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পুরস্কার বিতরণী: শান্তিগঞ্জের কুইজ বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেল সংবর্ধনা ‎বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন‎ ‎মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার। ‎মোংলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেফতার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হবে না: বাণিজ্যমন্ত্রী‎ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি কুদ্দুছ, সম্পাদক সুহেল‎ হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন।

‎পাঁচ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে হবিগঞ্জে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের এনসিপির

‎হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় প্রায় পাঁচ ঘণ্টা সড়কে অবস্থানের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলার ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে অনলাইনের মাধ্যমে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি দাখিল করা হয়।
‎
‎অভিযোগের বাদী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের। অভিযোগে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
‎
‎অভিযোগ দাখিলের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী, মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
‎

‎অভিযোগ জমা দেওয়ার পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে। অন্যথায় সরকারের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হবে।
‎
‎এর আগে বুধবার বিকেলে হবিগঞ্জে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপির নেতারা। পরে হবিগঞ্জের মিরপুর এলাকায়ও তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হলে তারা সড়কে অবস্থান নেন। পরে পুলিশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে অভিযোগ দাখিলের অনুমতি দেওয়া হয়। পুলিশি নিরাপত্তায় তাদের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় এবং সেখান থেকে অনলাইনে সদর থানায় অভিযোগ পাঠানো হয়।
‎
‎মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির দাবি। এর প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি।
‎
‎এদিকে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
‎
‎পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎

‎পাঁচ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে হবিগঞ্জে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের এনসিপির

সময় ১০:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬